আধুনিক ও টেকনোলজির যুগে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ একে অপরের শক্তি প্রদর্শনের সর্বদা মত্ত হয়ে রয়েছে। কিন্তু বর্তমানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ কোনটি? আপনার হয়তো মনে হবে আমেরিকা। কিন্তু এই দুনিয়ায় এমন একটি দেশ আছে যাকে আমেরিকাও ভয় পায়। যার কাছে দুনিয়ার সবচেয়ে বড় ও শক্তিশালী নিউক্লিয়ার বোম রয়েছে, যা নিক্ষেপ করলে এক সেকেন্ডের মধ্যে 70 থেকে 80 লক্ষ মানুষ মারা যাব। এদের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন যা সমুদ্রের মধ্যে বিশাল বড় সুনামি তৈরি করতে পারে। এটি এতো বড় দেশ যে, এদের এক প্রান্তে সূর্য অস্ত গেলে অন্য প্রান্তে উদয় হয়। ক্ষেত্রফলের দিক থেকে বাংলাদেশের মত 115 দেশের সমান এই দেশ। এটি এমন একটি দেশ যে সামনে আসলে আমেরিকাও পিছে হাঁটতে বাধ্য হয়। জি হ্যা আমি এতক্ষণ রাশিয়ার কথাই বলছি । আজ আমরা এই পরাশক্তি রাশিয়া সম্পর্কে কিছু আজব এবং বিস্ময়কর তথ্য জানবো এই ভিডিওতে।
রাশিয়া নামটি রুশ নামক মধ্যযুগীয় একটি রাষ্ট্র থেকে এসেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর , রুশিও প্রজাতন্ত্র রুশ ফেডারেশন তৈরি হয় আর একক সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। এই দেশের মোট আয়তন এক কোটি 70 লক্ষ 75 হাজার 400 বর্গ কিলোমিটার আর পৃথিবীর মোট বাসযোগ্য স্থানের 8 ভাগের এক ভাগে রয়েছে রাশিয়ায়। এই দেশ এতই বড় যে এটি মোট নয়টি টাইমজনের মধ্যে অন্তর্ভুক্ত আর আয়তনের দিক থেকে এটি প্লুট গ্রহের সমান। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই দেশের 25% পুরুষদের বয়স পঞ্চান্ন হবার আগেই মারা যায়; এর প্রধান কারণ হলো অতিরিক্ত মদ্যপান। এই দেশে মোট জনসংখ্যা প্রায় 13 কোটি 90 লক্ষ। রাশিয়ায় পুরুষদের সংখ্যার তুলনায় প্রায় এক কোটি বেশি নারী রয়েছে। মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক পুরুষের মৃত্যুর ফলে জনসংখ্যার এই বৈষম্য সৃষ্টি হয়েছে। আমরা অনেক সময় প্রিয় মানুষকে ভালোবেসে গোলাপ ফুল দিয়ে থাকি । কিন্তু রাশিয়ায় একটা কখনো করা হয় না ; কারণ রাশিয়ায় দুর্ভাগ্যের প্রতীক হলো এই গোলাপ। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত মিষ্টি পানির রয়েছে রাশিয়ায় অবস্থিত বৈকাল লেকে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলপথ রয়েছে এই দেশে। ম্যাকডোনাল্ড রেস্তোরাঁ কথা আমরা সবাই শুনেছি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট আছে রাশিয়াতে। রাশিয়া বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং এটি প্রাকৃতিক গ্যাস উৎপাদনে তৃতীয় বৃহত্তম উৎপাদক। রাশিয়া রাজধানী মস্কো পৃথিবীর দ্বিতীয় শহর যেখানে সবচেয়ে বেশি বিলিওনিয়ারদের বসবাস। রুশ ভাষাসহ রাশিয়াতে প্রায় 80 টি ভাষার প্রচলন রয়েছে। শক্তি প্রদর্শনের জন্য রাশিয়া পুরো বিশ্বের কাছে অনেক কুখ্যাত। তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে যে পুরো বিশ্ব তাদের বিপক্ষে থাকলেও তারা তাতে কোন তোয়াক্কা করে না।
তবে উন্নত দেশগুলির এই শক্তির প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে আমাদের মত স্বল্পোন্নত দেশগুলো। তাই অর্থনীতি শিক্ষা ও প্রযুক্তিতে আমাদের দেশকে সমৃদ্ধশালী ও এগিয়ে নেওয়ার জন্য দেশের সরকার সহ সকল জনগণকে অনেক বেশি সচেতন এবং পরিশ্রম করতে হবে।
0 মন্তব্যসমূহ