আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভুত প্রেত বিশ্বাস করে আবার অনেকেই মোটেও করে না। কিন্তু আমরা কম বেশী সবাই জম্বি মুভি দেখেছি। তবে আপনি আজকে জানলে হয়ত বিশ্বাস করবেন না, বইজ্ঞানিকভাবেই প্রমানিত হয়েছে এই জম্বি পৃথিবীতে Exist করে।
বিজ্ঞানীরা গবেষণা করে এমন একটি ফাঙ্গাসের সন্ধান পায় যা পিঁপড়াকে জম্বিতে পরিনিত করে। এই ফাঙ্গাসটির নাম অফিওকরডিসেফ (Ophiocordyceps) যাকে জম্বি ফাঙ্গাস নামেও ডাকা হয়।
যখন কোন পিঁপড়া চলতে ফিরতে এই ফাঙ্গাসের সংস্পর্শে আশে তখন এই ফাঙ্গাস পিঁপড়ার শরীরে আটকে যায় আর একটি কোষ পিঁপড়ার শরীরে প্রবেশ করিয়ে দেয়। এর ঠিক কিছুদিন পরই এই ফাঙ্গাসটি পিঁপড়ার দেহের ভেতরের অর্গানগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করে এবং ফাঙ্গাসটি কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যায় বাড়তে থাকে। এভাবে ফাঙ্গাসটি পিঁপড়ার দেহ প্রায় অর্ধেকটা খেয়ে গেলে এবং নিজের আকার বাড়াতে থাকে। এই ফাঙ্গাস এভাবে বাড়ার পর পিঁপড়ার মস্তিস্কে এ এক ধরনের কেমিক্যাল সিগনাল পাঠাতে থাকে আর পিঁপড়াটির ব্যববার সম্পূর্ণরূপে বদলে যেতে থাকে। আক্রান্ত পিঁপড়াটি তার নিজ দল এবং বাসা থেকে বেড় হয়ে আসে আর আশে পাশের ডাল লতা পাতায় ঘোড়া ফেরা করতে থাকে। বেশিরভাগ সময়ই তার উপরের দিকে চলতে থাকে এবং ভুমি থেকে ২৫ সেমি. এর মত উঠে কোন ছোট লতা পাতা পেলে তাকে কামড়ে ধরে রেখে সম্পূর্ণরূপে স্থির হয়ে যায়। ভুমি থেকে ২৫ সেমি. উপরের দিকে এমন একটি স্থান যেখানে এই জম্বি ফাঙ্গাস বেড়ে ওঠার জন্য অত্যন্ত অনুকুল পরিবেশ থাকে। এই সময়ে পিঁপড়ার সম্পূর্ণ নিয়ন্ত্রন ফাঙ্গাসের কাছে চলে যায়। পিঁপড়াটি নিজের মত করে আর চলাফেরা করে পারে না এবং এই পাতার সাথে আটকে হয়ে থাকে। এরকম ভাবে সে ৬ ঘণ্টা পর্যন্ত স্থির হয়ে থাকে এবং ৬ ঘণ্টা পর তার মৃত্যু হয়।
কিন্তু পিঁপড়ার মৃত্যুর পরও পিঁপড়াটি ওই জায়গায় স্থির হয়ে থাকে এই জম্বি ফাঙ্গাসটি মৃত পিপড়াটির শরীরে বাড়তে থাকে। ঠিক ২ দিনের মধ্যে এর শরীর থেকে সাদা রঙের সিঙের মত তৈরি হয় আর এর থেকে আরও খুদ্র খুদ্র জম্বি ফাঙ্গাস বাতাসের মাধ্যমে চারদিকে ছড়াতে থাকে এবং আরও অনেক পিঁপড়াকে আক্রান্ত করতে থাকে। এভাবে এই ফাঙ্গাস নিজেকে ছড়াতে থাকে আর পিঁপড়ার কলনিতে একের পর এক পিঁপড়াকে আক্রমন করে এবং জম্বিতে পরিনত করতে থাকে।
তবে ভালো খবর হল, এখন পর্যন্ত মানুষের জন্য এমন কোন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস পৃথিবীতে খোঁজ পাওয়া যায়নি। যদি এমন কোন কিছু সত্যিই তৈরি হয়ে যায় তাহলে সিনেমাতে দেখা জম্বি আমাদের এই পৃথিবীতেও দেখা যেত।

0 মন্তব্যসমূহ