একজন ইন্টারনেট ব্যবহারকারী অথচ গুগলের নাম শোনেনি এমনটা ভাবাও চরম বোকামী। গুগল যে এক বিশাল তথ্য সুমদ্র এখনকার সময়ে যেকোন ইন্টারনেট ব্যবহারকারি এটা স্বীকার করেতে বাধ্য। আমরা কোন কিছু না জানলেই গুগলে সার্চ দিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। নিজের অজান্তেই আমরা গুগলের ওপর এতই নির্ভরশীল হয়ে গিয়েছি যে নিজের সন্তানের নাম কি রাখব ওটা ঠিক করার জন্য গুগলে search করি।
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন গুগল আপনার সম্পর্কে কতটুকু জানে?
আপনি নিজেকে যতটুকু জানেন ঠিক ততটুকু না জানলেও পৃথিবীর আর যেকারও চেয়ে গুগল আপনার সম্পর্কে বেশি জানে।
আজ থেকে ঠিক ২৯ দিন আগে আপনি কোথায় গিয়েছিলেন তা আপনার মনে না থাকলেও গুগল ঠিক মনে রেখেছে। শুধু মনেই রাখেনি সে পরিষ্কারভাবে লিখে রেখেছে।
আপনি যদি smart phone ব্যাবহার করেন তাহলে অবশই জিমেইলে একটি একাউন্ট খুলেছেন এবং লগইন করেছেন। এর পর থেকে আজীবন যতবার যত সার্চ করেছেন তার সব কিছুই গুগল সযতনে সংরক্ষন করেছে। কোন পেইজ কবে কতবার, কতক্ষন দেখেছেন সবই জানে গুগল। গুগল এটাও ট্রাক রেখেছে আপনি ইউটিউবে কোন ভিডিও কতবার দেখেছেন কারন গুগলই হল ইউটিউবের মালিক.
এখন আপনার জানার উৎসাহ হতেই পারে গুগল কেন এই তথ্যগুলো সংরক্ষন করে? খুব সহজ ব্যাপার। গুগল আসলে চায় আপনার সম্পর্কে একটা ধারণা করতে। আপনার শখ, আপনার পছন্দের বিষয়গুলো জানতে। আপনি নেটে কি খুজছেন, কোন কোন বিষয় দেখছেন এগুলোর উপর ভিত্তি করে সে আপনাকে আপনার পছন্দের বিষয়ে বিজ্ঞাপন দেখাবে। যদি বিশ্বাস না হয় আপনি কোন হোটেল কিংবা গাড়ি, নিয়ে সার্চ করে দেখুন, আপনাকে গুগল ক্রোম অনলাইন হোটেল বুকিং অথবা গাড়ির বিজ্ঞাপন দেখাবে।
জিমেইল একাউন্ট খোলার সময় আমরা গুগলকে আমাদের নাম, জন্মতারিখ, মোবাইল
নম্বর, বাসার ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে থাকি ।এগুলো খুবই সাধারণ ব্যাপার মনে করলেও- বিশ্বাস করুন আর নাই করুন শুধু এই তথ্য দিয়েই গুগল কোটি কোটি ডলার আয় করছে।
আপনি জানলে অবাক হবেন ২০২১ সালে গুগল শুধুমাত্র বিজ্ঞাপন দেখিয়ে 209 billion U.S. dollars এর বেশি আয় করেছে.
আপনি কোথায় যাচ্ছেন, কতক্ষন থাকছেন- এসব ইনফরমেশন আমরা নিজের অজান্তেই দিয়ে দিচ্ছি গুগলকে। রাস্তায় ট্রাফিক কেমন আছে এই ইনফরমেশন গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে তার অনেকটাই আমাদের মোবাইল ডিভাইস থেকে নিয়ে আমাদেরই দিচ্ছে রাস্তার ট্রাফিক লোড, কতক্ষন দেরি হবে বা কখন পৌছাব ইত্যাদি। আপনার এন্ড্রোয়েড ফোনে লোকেশন অন রেখে আপনি গুগলকে এই ইনফরমেশন দিচ্ছেন অনবরত। আর এখান থেকেও গুগল আপনার প্রতিদিনের জীবন যাপন, পছন্দের-অপছন্দের একটা ধারণা পেয়ে যাচেছে।
আপনি যেদিন এন্ড্রোয়েড ফোন কিনেছেন সেদিন থেকে যত ছবি তুলেছেন সব ছবি গুগল সযতনে Google Photos এ সংরক্ষন করে রেখেছে কারন আমরা কম বেশি প্রায় সবাই Google Photos ব্যাবহার করে থাকি। গুগল চাইলেই আপনার ছবি দেখতে পারে। তাই আপনার ব্যক্তিগত ছবি মোবাইলে না তোলাই উত্তম।
এতো কেবল শুরু, গুগল চাইলে আপনার মোবাইলের ক্যামেরা কিংবা মাইক্রোফোনের নিয়নত্রণ নিতে পারে। অনেকে অজান্তেই apps ইন্সটল করার সময় এই পারমিশন দেন।
এমনকি গুগল চাইলেই আপনার মেসেজ পড়তে পারবে, আপনার ফোন কলের হিস্ট্রিও দেখতে পারবে, আপনার ভয়েস কল শুনতে পারবে, এমনকি আপনার ডিভাইসে কি কি এন্স ইন্সটল করা তা জেনে নিতে পারে, কোন কোন এন্স আপনি কতক্ষন ইউজ করছেন, কোন এন্স আপনার মোবাইল থেকে কি কি তথ্য নিচ্হে সবই জানতে পারবে গুগোল। গুগল ভয়েস এসিস্ট্যান্ট তাকে দেয়া সব ইন্সট্রাকশন সযতনে সংরক্ষন করছে আপনার অগোচরেই। মোটকথা গুগল আপনার অগোচরে আপনাকে সবসময় চোখে চোখে রাখছে। আপনার একটা প্রোফাইল সে তৈরি করে রাখছে তার ব্যবসায়িক সুবিধার্থে।
তবে একথা অস্বীকার করার কোন উপায় নেই, এই বিশাল তথ্য দানব গুগল সার্চ ইঞ্জিন আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং আমাদের মত ইন্টারনেট ব্যাবহারকারিদের কাছে ইন্টারনেটের অপর নাম Google।
0 মন্তব্যসমূহ