কঙ্কাল ভর্তি লেকের রহস্য | Mysterious Skeleton Lake

কঙ্কাল ভর্তি লেকের রহস্য | Mysterious Skeleton Lake

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরাখণ্ড প্রদেশে একটি রহস্যময় লেকের সন্ধান পাওয়া গিয়েছিল।  এই লেকটি ভুমি থেকে প্রায় ৫০২৯ মিটার উপরে অবস্থিত যা একজন ব্রিটিশ বনরক্ষক ১৯৪১ সালে প্রথমবারের মত সন্ধান পায়। এই লেকটি কঙ্কালের লেক বা “lake of skeletons” নামে পরিচিত । এরকম ভয়ংকর নামের পেছনে কারন হল, এই লেকের মধ্যে মানুষের অসংখ্য কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে। এই লেকটির সন্ধান পাওয়ার পর সম্পূর্ণ উত্তরাখণ্ড প্রদেশে এক বিশাল রহস্যের তৈরি হয়। কিভাবে এতো কঙ্কাল আসল এই লেকের মধ্যে, কাদের এই কঙ্কাল আর কারাই বা এতো মানুষের কংকাল এখানে ফেলে রেখেছে। এই সবকিছুর রহস্যের জন্য তখন ব্যাপক ভাবে অনুশন্ধান শুরু হয়।  

অনুসন্ধানে বিভিন্ন রকম Theory প্রকাশ পেতে থাকে,

অনেকে মনে করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক জাপানি সৈনিক এখানে এসে আস্রয় নেয় কিন্তু অতিরিক্ত ঠাণ্ডার কারনে তাদের মৃত্যু হয়। কিন্তু বিজ্ঞানীরা যখন এই কংকালগুলোর অস্থি নিয়ে গবেষণা করে তখন তারা বুঝতে পারে এই কঙ্কালগুলো আরও অনেক পুরাতন, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন কোন মৃতদেহ হতেই পারে না। কাজেই এই Theory টি ভুল প্রমানিত হয়।

অন্য একটা তত্ত্বে বলা হয়েছে, এখানে হয়ত আদিম সম্প্রদায়ের কোন আদিবাসীদের Rutual Suicide হয়েছে। কিন্তু যদি এমনটা হত তাহলে এই কঙ্কালগুলোর একসাথে থাকতো। কিন্তু এই কংকালের অংসগুলো সম্পূর্ণ লেকে ছড়িয়ে ছিতিয়ে ছিল। কাজেই এই তত্ত্বও ভুল প্রমানিত হয়। 

পরবর্তীতে ২০০৪ সালে ইউরোপ এবং ভারতীয় কিছু Scientist Team এই কঙ্কালগুলোর অস্থির Carbon Dating করেন এবং তারা যা Result পেল তা দেখে সবার চোখ কপালে উঠে গিয়েছিল। কারন এই লেকে পাওয়া সব কঙ্কালগুল প্রায় খ্রিস্টপূর্ব ৮৫০ বছর পুরনো।

এই গবেষণায় আরও বেড় হয়ে আসে, এই কঙ্কালগুলোর মধ্যে অনেকগুলোর মাথার খুলির পেছনের দিকে ফাটল ছিল। এর থেকে ধাননা করা হয়েছিল এই আদিম মানুশগুলকে পেছন থেকে মাথায় আঘাত করে মারা হয়েছে। তাই এর থেকে বিজ্ঞানীরা নতুন একটি Theory Find out করে, তারা ধারনা করে, হয়ত সে সময় কোন বড় ধরনের ঝড় বা শিলা বৃষ্টি হয়েছিল আর এই শিলের আঘাতে এক সঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। 

তবে এই সব Theory ছাপিয়ে বিজ্ঞানীরা এই লেক থেকে নতুন একটি জিনিসের খোঁজ পায়, যদিও এই হাড়গুলো খ্রিস্টপূর্ব ৮৫০ বছর পুরনো কিন্তু এই কঙ্কালগুলোর মধ্যে ২ রকম আলাদা জাতির মানুষ রয়েছে। আর এই ২ জাতির মধ্যে Genetically এতটাই পার্থক্য ছিল যে তাদের মৃত্যুকালের মধ্যে প্রায় ১০০০ বছরের পার্থক্য ছিল। অর্থাৎ কোন শিলা ঝড় এসে এই সব মানুশগুলকে মেরে ফেলেছে এমন কিছুই হবার কোন সম্ভবনাই নেই। তাহলে এই ২ জাতির মৃত্যু ২ টি পৃথক ঘটনার জন্য হয়েছে। 

তবে সবচেয়ে Interesting বিষয় হল, এই লেক কিংবা লেকের আসে পাশে কোন অস্ত্র বা এমন কোন কিছুই পাওয়া যায়নি যে এখানে কোন যুদ্ধ, হত্যা, বা মহামারি হয়েছিল। 

তাই এই lake of skeletons এর আসল সত্য আজও সবার কাছে অনেক বড় রহস্য হয়ে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ