বড় বড় সেতু বাঁকা হয় কেন?

বড় বড় সেতু বাঁকা হয় কেন?

লক্ষ্য করলে দেখবেন  – ব্রীজের দৈর্ঘ্য ছোট হলে ব্রিজ সোজা হয়, কিন্তু যখন কোন ব্রীজের দৈর্ঘ্য বেশি হয় তখন  সেটি বাঁকা করে তৈরি করা হয়। কিন্তু এমন প্রশ্ন মাথায় আসতেই পারে  এই  বড় বড় সেতুগুলো সোজা না বানানোর পরিবর্তে বাঁকা করে বানানো হয় কেন? আকা বাকা করে বানালে তো ব্রিজের দৈর্ঘ্য বেশি হবে জার ফলে বেশি পরিমান রড সিমেন্ট লাগবে আর অধিক অর্থের প্রয়োজন হবে।   কেবলমাত্র সৌন্দর্য রক্ষার্থেই কি সেতুগুলো বাঁকা করে বানানো হয়? 

কিন্তু বিষয়টা এমন নয়। কিছু বিশেষ কারণে বড় ও গুরুত্বপূর্ন সেতুগুলো কিঞ্চিত বাঁকা করে বানানো হয়। মুলত একটি সেতুকে তিন ধরনের ওজন বহন করতে হয়-

  • তার নিজস্ব ওজন;
  • সেতুর উপর দিয়ে চলাচলরত যানবাহনের ওজন; 
  • এবং নদীর বা প্রাকৃতিক দূর্যোগের কারনে সৃষ্ট চাপের ওজন।

একটি ব্রীজের উপর দিয়ে যখন গাড়ি যায় তখন গাড়িটি ব্রীজের উপর তার নিজের ওজনের জন্য একটি বল প্রয়োগ করে।   ব্রিজ যদি বাঁকা হয় তাহলে কোন গাড়িকে সেতুর উপর যাওয়ার সময় একটি বৃত্তাকার পথ অতিক্রম করতে হবে। আর বৃত্তাকার পথ অতিক্রম করার সময় গাড়িটি বৃত্তাকার পথ টি যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্র বরাবর একটি বল লাভ করবে। তখন গাড়ি কর্তৃক প্রয়োগকৃত বলের মান কমে যাবে। এর ফলে সেতুটিও গাড়িকে আগের থেকে কম বলে প্রয়োগ করবে। তাই ব্রিজের উপর দিয়ে সোজাভাবে চলাচলরত গারির ওজনের তুলনায় বাকা পথের চলাচলরত গারির ওজন কম হয়ে যাবে।

এছাড়া যানবাহন পার হওয়ার সময় ব্রিজে কম্পনের সৃষ্টি হয়। এর ফলে ব্রিজের উপর কম্পনজনিত চাপ পড়ে। যদি ব্রিজ সোজা হয় তাহলে চাপ এক জায়গায় পড়ে। এতে ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ব্রিজ টি যদি বাঁকা হয় তাহলে ওই চাপ চাপ ব্রীজের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে ব্রিজের প্রতিটি পিলারে সমানভাবে চাপ ছড়িয়ে যায়।  তখন আর ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আর থাকেনা।

পানির নিচে মার্টির চাপ সব জায়গাতে সমান থাকেনা, সেই দিকটা বিবেচনা করা হয়। সেতু সোজা করতে গেলে সব জায়গায় মাটির অবস্থা ভালাে হতে হবে, বাস্তবে যার সম্ভাবনা কম। 

এছাড়া সেতুকে স্রোতের বিপরীতে অধিক চাপ সহনশীল এবং বড় মাত্রার ভুমিকম্পেসহনশীল করে গড়ে তােলার জন্য সেতু বাকা করে বানান হয়। এছাড়াও সাধারণ সেন্সে আরও কিছু কারনেও সেতু বাকা করে বানানোর প্রয়োজন হতে পারে। যেমন, 

দু’পাড়ের একই স্থানে সেতুটির সাথে মূল সড়কের সংযোগ-রাস্তা তৈরির জন্য উপযুক্ত গঠনবিশিষ্ট মাটি না পাওয়া ।

উভয়পাড়ের মূলসড়ক একই সরলরেখায় না থাকা।

বড় বড় সেতুগুলো বাঁকা হওয়ার অন্যতম আরেকটা কারন দূর্ঘটনা প্রতিরোধ। একটানা সোজা গাড়ি চালাতে গিয়ে প্রায়ই চালকগন ক্লান্তি অনুভব করেন এবং মাঝেমধ্যে ঘুমিয়ে পড়েন। যা দূর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। তাই ড্রাইভার দের মনযোগ ঠিক রাখার জন্য বড় সেতুগুলো আঁকাবাঁকা হয়।

এছাড়া যদি কখনাে সেতুর কোন অংশ ভেঙ্গ যায় তাহলে সেটা দূর থেকে দেখা যাবে. এর ফলে অনেক বড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। 

এখানে সৌন্দর্য্য কিংবা অন্য কিছু নয় বরং সেতুকে বেশিদিন টিকিয়ে রাখতে হলে সেতু বাকা করে তৈরি করতে হয়। আর তার জন্য রড-সিমেন্ট বেশি লাগলেও কিছু করার নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ