প্রাকৃতিতে পাওয়া ৯২টি মৌলের মধ্যে মানবদেহে প্রায় ৫৯টি মৌল রয়েছে। এর মধ্যে বেশির ভাগ মানুষের দেহে ৪১টি মৌল অবশ্যই থাকে বলে ধারনা করে বিজ্ঞানীরা। তবে বয়স ও দেহের ওজনভেদে মৌলের সংখ্যা ওঠানামা করে থাকে। আর অনেক সময় বিজ্ঞানীরা নিছক কৌতূহল থেকে মাঝেমধ্যে প্রশ্ন করেন, মানবদেহে যেসব পদার্থ আছে, তার দাম কত হতে পারে? প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবেও বলা যায়, একটা মানবদেহ গড়ে তুলতে কত খরচ হতে পারে? কয়েক বছর আগে ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি বা আরএসসি কেমব্রিজ বিজ্ঞান মেলায় এ প্রশ্নের সম্ভাব্য একটি উত্তর দেওয়ার চেষ্টা করেছে। ২০১৩ সালে তারা প্রমাণ সাইজের একটি মানবদেহের অতি প্রয়োজনীয় পদার্থগুলোর খরচ হিসাব করে দেখেছে।
তবে সবার আগে জেনে নেওয়া জাক, মানব দেহের যতগুলো অরগান আছে সে সব অঙ্গপ্রত্যঙ্গ মিলিয়ে একজন মানুষের মূল্য কত হতে পারে?
আর এই প্রশ্নের উত্তরে একটি ইনফোগ্রাফিক তৈরি করেছে বাডি লোন নামে একটি প্রতিষ্ঠান। সেখানে মানুষের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, উপাদান এবং এসকল অঙ্গের প্রাত্যাহিক কর্মকাণ্ডের অর্থ মূল্য তুলে ধরে।
বাডি লোনস জানিয়েছে,
এক জোড়া চোখের মণির দাম - ১৫০০ ডলার; দাঁত সহ মাথার খুলির মূল্য ১২০০ ডলার, কাঁধের হাড় - ৫০০ এবং ধমনী - ১৫০০ ডলার। যকৃত্ প্রায় - ১ লক্ষ ডলার, একটা হাতের মূল্য - ৪০০ ডলার,পাকস্থলী - ৫০০ ডলার আর একটা কিডনি - ৬০ হাজার ডলার হয়ে থাকে।
তবে এর মধ্যে সবচেয়ে বেশি মূল্য হৃদপিণ্ডের। বাডি লোনসের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে একটি সুস্থ মানুষের হৃদপিণ্ডের মূল্য ১ লক্ষ ২০ হাজার ডলারেরও বেশি হতে পারে।
এছাড়া মানবদেহে সর্বমোট ৩১৬৮ বর্গ ইঞ্চি চামড়া রয়েছে আর প্রতি বর্গ ইঞ্চি চামড়ার মূল্য ৯ ডলার । হাড় এবং লিগামেন্ট মিলিয়ে মূল্য প্রায় ৫,৫০০ ডলার হতে পারে। ইনফোগ্রাফ থেকে আরও দেখা গেছে, প্রতি পিন্ট রক্তের মূল্য ৩৪৫ ডলার আর একজন মানুষের দেহে প্রায় ১০ পিন্ট রক্ত থাকে।
এর বাইরেও মানবদেহে ০.২ মিলিগ্রাম স্বর্ণ, ১.৭৫ মিলিগ্রাম প্লাটিনাম এবং খুবই সামান্য পরিমাণে কপার আছে। এছাড়া মানবদেহ ১০০ ওয়াটের একটি বাতি একদিন জ্বালানোর জন্য যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে যার মূল্য পড়বে প্রতি বছর ১৯০ ডলার। একজন মানুষ প্রতিদিন ৩,৫০০ কদম বা ১.৭৫ মাইল হাঁটে, অর্থাৎ প্রতি বছর ৬৩৯ মাইল। পায়ে না হেঁটে গাড়ি ব্যবহার করলে এক্ষেত্রে খরচ হতো ৪৪০ ডলার। মানুষের মস্তিস্ককে ১০০ টেরাবাইট তথ্য ধারণের উপযোগী হিসেবে ধরা হয়। যা বর্তমান সময়ের ৪টি ২৫ টেরাবাইট ক্ষমতার হার্ডডিস্কের সমান। এর মূল্য প্রায় ৩,৮৫০ ডলার। আর মানুষের হৃদপিণ্ডের রক্ত সঞ্চালনের পরিমাণ একটি সাধারণ মানের ওয়াটার পাম্পের সাথে তুলনা করলে এর আর্থিক মূল্যমান দাঁড়ায় ১৩০ ডলারে। তাহলে সব মিলিয়ে এবার হিসেব করে দেখুন তো আপনার দেহের মূল্য কত?
এতক্ষণতো গেল মুল্লের হিসাব, চলুন এখন জেনে নেই, আমাদের এই মানব দেহ গড়ার পেছনে কত খরচ হয়।
আরএসসির হিসাবে, মানবদেহে থাকা ৫৯টি মৌলের মধ্যে তুলনামূলকভাবে অতিগুরুত্বপূর্ণ ছয়টি হলো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস। আমাদের দেহের ৯৯.১ শতাংশ গঠিত হয় এ ছয়টি মৌল দিয়ে। কিন্তু বাকি মৌলগুলোর কোনটা কতটুকু থাকবে, তা সঠিকভাবে বলা না গেলেও সেগুলোর পরিমাণ যে খুবই সামান্য, তা নিশ্চিত।
অক্সিজেন ছাড়া আমরা যেমন একমুহূর্তের জন্যও বাঁচতে পারি না, তেমনি মানবদেহের সিংহভাগ অক্সিজেন দিয়ে গঠিত। যেকোনো মানুষের প্রায় ৬১ শতাংশ জায়গা দখল করে থাকে অক্সিজেন। কাজেই আমাদের দেহ প্রায় দুই-তৃতীয়াংশ এই স্বাদহীন-গন্ধহীন গ্যাসে গঠিত। অক্সিজেন ছাড়াও এখানে আরেকটি গ্যাস মানে হাইড্রোজেন থাকে ১০ শতাংশ। তাহলে দেখা যাচ্ছে, মানবদেহের কমপক্ষে ৭১ শতাংশই গ্যাস। তবে আমাদের দেহে এই হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো একসাথে একত্রিত হয়ে পানি আকারে থাকে।
অক্সিজেন ও হাইড্রোজেন সবচেয়ে সস্তা দুটি মৌল। বর্তমান বাজারমূল্যের হিসাবে, আপনার দেহে থাকা অক্সিজেনের দাম ধরে নেওয়া যায় ১৪ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ১৯০ টাকা। অন্যদিকে হাইড্রোজেনের খরচ পড়বে একটু বেশি, ২৬ মার্কিন ডলার বা ২ হাজার ২১০ টাকা।
আপনার দেহ যদি হালকা-পাতলা হয়, তাহলে সে জন্য প্রায় ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি কার্বন দরকার। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির হিসাবে, এই পরিমাণ বিশুদ্ধ কার্বনের জন্য খরচ পড়বে ৬৯ হাজার ৫৫০ মার্কিন ডলার বা প্রায় ৬০ লাখ টাকা।
এছাড়া অন্যান্য কম বেশি সব মিলিয়ে আরএসসির হিসাবে মানবদেহের খরচ প্রায় ১ লাখ ৫১ হাজার ৫৭৮ দশমিক ৪৬ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা দাঁড়াতে পারে। আর এর সঙ্গে শ্রমের মূল্যটাও যোগ করতে হবে। আর নতুন বাজেট অনুযায়ী বর্তমানে তো আমাদের পদে পদে ট্যাক্স লাগে। তাই স্বাভাবিকভাবেই শ্রম ও ট্যাক্স যোগ করলে খরচ আরও বেড়ে যাবে। তখন হয়তো সর্বসাকল্যে তিন লাখ মার্কিন ডলার বা প্রায় আড়াই কোটি টাকা লেগে যেতে পারে।
মানবদেহের আর্থিক মূল্যের এই হিসাবটি করা হয়েছিল, নিছক মজা বা কৌতূহলের জন্য। আসলে মানবদেহকে ডলার বা টাকার হিসাবে পরিমাপ করা সম্ভব নয় আর উচিতও নয়। কারণ, প্রত্যেক মানুষের দেহ আসলে অমূল্য।
0 মন্তব্যসমূহ